অ্যান্ড্রয়েড টিভি স্টিক বানাচ্ছে ওয়ালমার্ট

১৭ মার্চ, ২০২১ ২৩:৩০  
অন ব্র্যান্ডের অধীনে রকুভিত্তিক স্মার্ট টেলিভিশন থেকে শুরু করে ট্যাবলেট, গেমিং কীবোর্ড সবকিছুই বিক্রি করছে ওয়ালমার্ট। বিশ্বের সর্ববৃহৎ এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি এবার নিজেদের প্রথম অ্যান্ড্রয়েড টিভি স্টিক আনার পরিকল্পনা করেছে। সংযুক্ত টেলিভিশন খাতে নিজেদের প্রসার ঘটাতে নতুন এই উদ্যোগ নিয়েছে ওয়ালমার্ট। এফসিসির তালিকাভুক্তি থেকে জানা গেছে, ওয়ালমার্টের নতুন ডিভাইসটিতে দেখতে বেসিক ডংগলের মতো যা এইচডিএমআই পোর্টের মাধ্যমে সংযুক্ত হয়। স্টিকটি অ্যান্ড্রয়েড টিভি অ্যাক্সেস দেবে নাকি গুগল টিভি ইন্টারফেসকে পরিবর্তন করবে সেটি এখনও পরিস্কার নয়। নথি থেকে জানা গেছে, টিভি স্টিকটি অ্যান্ড্রয়েড টিভি ১০ অপারেটিং সিস্টেমে চলবে। যদিও এর সাথের রিমোটটি গুগল টিভির মতো। রিমোটটিতে কুইক লঞ্চ বাটন হিসেবে মেইন ভিডিও এবং বিভিন্ন স্ট্রিমিং সেবা যেমন ইউটিউব, নেটফ্লিক্স, ডিজনি প্লাস এবং এইচবিও ম্যাক্স রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অ্যামলজিক এস৮০৫ওয়াইচ চিপ, ফলে এটি ফুল এইচডি রেজ্যুলেশন দেবে। আপাতভাবে এই মডেলটিতে ফোরকে রেজ্যুলেশন প্রত্যাশিত নয়। সচরাচর ব্যবহৃত ইউএসবি-সি কানেক্টরের পরিবর্তে এতে চার্জিংয়ের জন্য মাইক্রো-ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ ডিভাইসটি উন্মোচন করা হবে সেটি জানা যায়নি। ডিবিটেক/বিএমটি